হোম > রাজনীতি > বিএনপি

একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমেদ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়াতে সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন, কর্মসূচি ঘোষণা হলো। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা সেই কর্মসূচি স্থগিত করলাম।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল মনে করল সেটা আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা। এখনো বলছি, তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে, সেটার সুযোগ খুঁজছে, আমরা কোনো সুযোগ দেব না।

যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ