হোম > রাজনীতি > বিএনপি

গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ধানের শীষের প্রার্থীর

জেলা প্রতিনিধি, ফেনী

গণভোট প্রসঙ্গে এখনো স্পষ্ট অবস্থান নেননি বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার বিষয়টি সম্পর্কে, তার সুস্পষ্ট ধারণা নেই। কোন অবস্থানে ভোট দেবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফেনী পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

জয়নাল আবেদীন বলেন, গণভোট নিয়ে কোনো ধরনের লাভ বা চাপের বিষয় নেই।

তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেবে। অন্য কোনো প্রতীক নয়, ধানের শীষেই ভোট দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। ধানের শীষ প্রতীকে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের প্রায় ৭৮ শতাংশ ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় যাবে।

নিজের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনের আগেই তিনি ফেনী সরকারি কলেজের ভিপি ছিলেন এবং তখন থেকেই ফেনী-২ আসনকে নিজের ঘাঁটি হিসেবে মনে করে আসছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী