হোম > রাজনীতি > বিএনপি

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

স্টাফ রিপোর্টার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট হার কমানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সেই সঙ্গে মিছিলপূর্ববর্তী সমাবেশ থেকে দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ছাত্রদলের নেতারা।

শুক্রবার বিকেলে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মিছিলটি শুরু হয়। পরে বনানী কাকলি মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের অবিস্মরণীয় ভূমিকা ছিল। তারা দেশকে আন্দোলনের মাধ্যমে রক্ষা করেছেন। তাদের এই ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার ওপর থেকে যে ভ্যাট হ্রাস করেছেন সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) মিছিলটিতে নেতৃত্ব দেন। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্নপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকায় অবস্থিত প্রায় ৫০ থেকে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের হার ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ সৃষ্টি এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্ত দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি দেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও যুগোপযোগী ও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হবে— এটাই দেশের শিক্ষার্থীদের প্রত্যাশা।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

জুলাই বিপ্লবকে অবজ্ঞা করে এ কী বললেন এমপি নিলোফার!

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

খেলা দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

ছাত্রদল কবে নিয়মিত ছাত্রদের হবে

বিএনপি নেতার কাছে যুবদল নেতার চাঁদা দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ