হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা হয়েছে: নাহিদ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে ঘটেছে। ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী-ক্যাডাররা পরিকল্পনা করে এটি করেছে।

মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

এই হামলাকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা নাহিদ হুঁশিয়ারি দেন, ‘আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন; এইটা আমরা এই বাংলাদেশে হতে দেব না...। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি, দেখতে চাই এর ব্যবস্থা কী নেয়। কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কী ব্যবস্থা নেয়। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব, ১২ তারিখে।’

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসের উদ্দেশে বলেন, ‘আগে যা করছেন করছেন, সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন, তাহলে এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলব। জনগণ সিদ্ধান্ত নেবে, তারা কাকে ভোট দেবে। আপনারা জনগণকে কেন সিদ্ধান্ত নিতে দিচ্ছেন না? জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব আর কে গ্যাংস্টার। কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।’

তিনি আরো বলেন, ‘মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি। আমরাও এই ঢাকা শহরে বড় হইছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং ৩০ টাকা দিয়ে বলছিল যে আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে বিএনপির সাথে তার রাজনীতিতে যাত্রা। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কীভাবে হইছে, তা এই ঢাকা শহরের, বাংলাদেশের মানুষ জানে।’

কিছু হলেই জামায়াতের অতীত নিয়ে কথা বলা হয় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘কিন্তু তাদের (বিএনপি) নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ২০০১ থেকে ২০০৬, বাংলাদেশের মানুষ ভুলে নাই। অতীত ধরে কথা বললে সবার অতীত ধরে আমরাও কথা বলব।’ সূত্র: বিবিসি বাংলা

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল ছাত্রদল

বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সরোয়ার আলমগীরকে এমপি করে ইসির গেজেট

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

হলে সিট দখল ও ছাত্রদল নেতা কর্তৃক মারধরের ঘটনায় ঢাকা কলেজে তদন্ত কমিটি গঠন

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’

পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী