হোম > রাজনীতি > বিএনপি

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় নেতাকে শোকজ বিএনপির

আমার দেশ অনলাইন

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই শোকজ করা হয়েছে।

এতে বলা হয়, ‘রোববার সকালে আপনি দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং এ ধরনের দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

চীন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না: রিজভী

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

নি‌ষিদ্ধ আ.লী‌গের অপচেষ্টা রুখতে পদবঞ্চিত যুবদল নেতারাও রাজপথে

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী

নি‌ষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে মাঠে থাকবে ছাত্রদল: জিসান

নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সরকারের ইতিবাচক কাজে পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন