হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দোলন

স্টাফ রিপোর্টার

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করার লক্ষে এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে ফরিদপুর-১ আসনে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে সমর্থন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন‌।

রোববার রাজধানীর গুলশানস্থ বিএনপির নির্বাচনি পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও ফরিদপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। নীতির প্রশ্নে আমি আপোশ করিনি, করবও না। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, “যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন।

তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সেই বিবেচনায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

খন্দকার নাসিরুল ইসলাম দোলনের এ সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজকে দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে। দোলনের এ সিদ্ধান্ত আমাদেরকে বিশেষ করে ফরিদপুরে নতুন মেরূকরণ সৃষ্টি হবে এবং ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার নেওয়া পদক্ষেপগুলোর সুফল মানুষ এখনো ভোগ করছে

প্রত্যেকের উচিত জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করা: মঈন খান