হোম > রাজনীতি > বিএনপি

বিএনপির সঙ্গে পল কাপুরের বৈঠক

আমার দেশ অনলাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন— ব্যারিস্টার নওশাদ জমির এমপি, ডা. মাহবুবুর রহমান এমপি, নায়েবা ইউসুফ এমপি এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তিনি মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রা‌ত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা।

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনা প্রধানের

কীটনাশকের কাঁচামাল আমদানি সহজ করার পদক্ষেপকে স্বাগত বামার

‘বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’

গোপালগঞ্জে কৃষিজমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

২৮১৮ প্রশ্ন নিয়ে ৯ দিন চলবে সংসদ অধিবেশন

‘দাড়ি নিয়ে কটাক্ষ’ করার বিচার চাইলেন এমপি মনিরুল

চীন-নেপাল সীমান্তের গিয়েরং বন্দর ভেসে যাওয়ার ভয়াবহ ফুটেজ

ভারতের অভিজ্ঞতা অনুসরণ করে প্রাথমিকে উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

সাংবাদিক পিটিয়ে দমন করার দম্ভ ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ: এনসিপি

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’