হোম > রাজনীতি > বিএনপি

ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান মির্জা আব্বাসের

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী ১২ তারিখের ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে।

সোমবার শাহবাগ থানার ৩৭নং ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্বাস বলেন, বিএনপি আন্দোলন করছে। জনগণকে সাথে নিয়ে নিজ শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। আমাদের জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয় পেয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে। গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, এ সময় নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেনি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এই বিএনপি শক্তিশালী ভীতে পরিণত হয়েছে। এবং বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমরা অনেক সময় নেতৃত্বের অভাবে পড়লেও দলের নেতৃত্বে কখনও শূন্যতা তৈরি হয়নি। কখনও খালেদা জিয়া কখনও তারেক রহমান শূণ্যতা কখনই বুঝতে দেননি। শহীদ রাষ্ট্রপতি ও খালেদা জিয়ার মতো অবদান তারেক রহমান রাখবেন, সে জন্য আপনারা দোয়া করবেন। আমরা নেতাকর্মীরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই কথা বলতে হবে।

মতবিনিময় সব শেষে এরপর তিনি ২১নং ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ কালে যুবকদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, চাকরিটা বড় বিষয় মনে করলে কেউ কখনো সমস্যার সমাধান করতে পারবে না। চাকরির বাইরে যেসব স্ট্রাকচার বা প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেগুলোও আমাদের শিখতে হবে। আজ আমি একটা ফ্রিল্যান্সিং ড্যাম্পিং-এ গিয়েছিলাম। সেখানে ছেলেরা এমন ধরনের প্রশ্ন করেছিল। তবে এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে খুব ভালো টাকা আয় করা সম্ভব। যদি কেউ মন দিয়ে কাজ করে, তাহলে খুব ভালো আয় করতে পারে। তো এজন্য আমাদের শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল হওয়া দরকার নেই। তরুণদের বলি চাকরি সবসময় সমাধান নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি ভবিষ্যতে ১০০ জনকে চাকরি দিতে পারো। নিজের কৌশল, দক্ষতা ও ফিল্ডে নিজেকে উন্নত করো।

তিনি বলেন, মাঝে মাঝে আমার খুব দুঃখ লাগে। যারা চাকরি করতে আসে, একজন ডাক্তার ব্যাংকে চাকরি করতে চায়, একজন ইঞ্জিনিয়ার ব্যাংকে চাকরি করতে চায়। আমি কষ্ট পাই। আমি বলি, ভাই, তুমি ইঞ্জিনিয়ার হয়ে তোমার শিক্ষা জাতির কাজে লাগাও। তুমি ডাক্তার হয়ে তোমার শিক্ষা রোগীর সেবায় লাগাও।

তিনি আরও বলেন, নিজেকে নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য উপযুক্ত করে তুলতে হবে। চাকরি বড় বিষয় নয়। হ্যাঁ, তবে দেশ চালানোর জন্য মানুষ দরকার। আমাদের সেখানে যোগ্যতা ও দক্ষতা থাকা উচিত।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ