হোম > রাজনীতি > বিএনপি

‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর পক্ষে

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে "ফার্স্ট এইড বক্স" উপহার পেলেন সিএনজি চালানো ছাত্রদল নেতা

নার্সিং পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়ামোদ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘নার্সেস ক্রিকেট প্রিমিয়ার লীগ, সিজন-২, ২০২৬’-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

মাঠের এই চূড়ান্ত লড়াইয়ে শিরোপার উদ্দেশ্যে মুখোমুখি হয়েছে শক্তিশালী আল-মানার নার্সিং কলেজ এবং নরসিংদী মডার্ন নার্সিং কলেজ। শুক্রবার বিকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

তরুণ নার্সদের এই বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

এদিকে টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এক বিশেষ শুভেচ্ছা ও রাজনৈতিক বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, “এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধাওয়া দেয়ার নাটক করে শিবির। শিবিরের উচিত ছিলো ছাত্রলীগের সাথে কোলাকুলি করা। মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো”

দেশের সমসাময়িক ছাত্ররাজনীতির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “শিবিরের সভাপতি এখন আকাশে উড়তেছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আমাদের সভাপতি গিয়েছেন। কিন্তু শিবিরের সভাপতি এখন হেলিকপ্টার ছাড়া যাতায়াত করতে পারেন না।”

একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা ও মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। জীবিকার তাগিদে সিএনজি চালানো সরকারি বাঙলা কলেজ ছাত্রদল সদস্য আজিজুর শেখকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে 'ফার্স্ট এইড বক্স' উপহার হিসেবে তুলে দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ডা. রাতুল, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি, ন্যাবের যুগ্ম সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি মো. সাব্বির শরিফ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো.শাহ পরান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মিরাজ হোসেন, মো. সোহান, রিপন পাশা, লাভলু, মো. সাগর আহমেদ নিয়াজ, রুবেল আহমেদ, সাগর হালদার, সোহাগ ইসলাম, আসলাম মৃধা, মাহাদি হাসান-সহ নেতৃবৃন্দ।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ