হোম > রাজনীতি > বিএনপি

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আজ বড় সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে নয়াপল্টন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলসহ আশপাশের সড়কগুলোতে পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন।

বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এতে এলাকাজুড়ে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে।

এর আগে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিগত সময়ে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বর্তমান পরিস্থিতি সংকটাপন্ন হলেও নির্বাচনি ইশতেহারে দেওয়া শ্রমিকবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় ন্যূনতম মজুরি স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি—এসব বিষয় শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে। পাশাপাশি পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশীয় শিল্পের পরিবর্তে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বেড়েছে।

সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে জাতীয় নিম্নতম মজুরি বোর্ডকে আরো কার্যকর করার দাবি জানানো হবে। পাশাপাশি শ্রমজীবী মানুষের সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের আহ্বানও জানানো হবে।

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও শ্রমিক দিবসের এই সমাবেশ ঘিরে নয়াপল্টনে রাজনৈতিক কর্মসূচির আমেজ বিরাজ করছে।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ