হোম > রাজনীতি > বিএনপি

সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিই আগামীর রাষ্ট্রপতি হবেন

মিরপুর গণসংযোগে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিই আগামীর রাষ্ট্রপতি হবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন—নিশ্চয়ই আল্লাহ তা’আলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি—এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন।

‎রোববার সন্ধ্যায় নিজের নির্বাচনি ঢাকা-১৫ আসনে গণসংযোগের এক পর্যায়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাফরুল থানা এলাকার উত্তর ইব্রাহিমপুর, ব্যাটেলিয়ন বউ বাজার সংলগ্ন বাইতুস সালাত জামে মসজিদে (বর্ণমালা ওয়ার্ড) মাগরিবের নামাজ আদায় শেষে গণসংযোগ শুরু করেন জামায়াত আমির। পরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং নানা সামাজিক-রাজনৈতিক বিষয়ে মতামত শোনেন। এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, যেমন নাগরিক সেবা, দ্রব্যমূল্য, কর্মসংস্থান ও নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি।

এ সময় জামায়াত আমিরকে ঘিরে এলাকাবাসীর মাঝে বেশ উচ্ছাস দেখা যায়। সবাই তার সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন। বিভিন্ন বাসা-বাড়ীর গেটে ও বারাদ্দায় দাঁড়িয়ে অনেকেই তাকে সালাম দেন। এ সময় তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন। জামায়াত আমির সবার দোয়া ও ভোট কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান আরো বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা ও সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

‎জামায়াত আমির আরো বলেন, দেশের মানুষ ন্যায়বিচার চায়, শান্তি চায়, সুশাসন চায়। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতিত হবে না, কেউ অন্যায়ের শিকার হবে না।

‎তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। তিনি দাবি করেন, দেশকে সঠিক পথে নিতে হলে রাষ্ট্রীয় নেতৃত্বে সৎ ও যোগ্য লোকদের দায়িত্ব দিতে হবে। তার ভাষায়, দেশ পরিচালনা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা আমানত। এই আমানত যাদের হাতে যাবে, তাদের অবশ্যই সৎ ও নিষ্ঠাবান হতে হবে।

‎গণ সংযোগে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির ও ঢাকা-১৫ আসনের পরিচালক আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কাফরুল দক্ষিণ থানা আমির আনওয়ারুল করীম, সেক্রেটারি আবু নাহিদ সহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বিএনপির ৯ নেতার জন্য দুঃসংবাদ

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান

সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন দোলন

আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই

আয়কর প্রদানে শীর্ষে বিএনপি প্রার্থী জাকারিয়া

আজ রাজধানীতে কখন কোথায় যাবেন তারেক রহমান

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার হতে দেবে না বিএনপি

একটি দল বাংলাদেশকে জাহেলিয়া যুগে নিতে চায়: জেরিন খান