হোম > রাজনীতি > বিএনপি

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার: এমপি এমরান

সিলেট ব্যুরো

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আলেম-উলামার সঙ্গে বিএনপির সবসময়ই ভালো সম্পর্ক।

গোলাপগঞ্জ উপজেলার শীর্ষ আলেমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আলেমদের সাথে সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি সরকার। এ ছাড়া হযরত মহানবী (সা.) এর নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা হবে বলে আমাদের প্রধানমন্ত্রীরও অঙ্গীকার।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা লোকমান আহমদ শায়খে তহিপুরী।

ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস মাওলানা ইউসুফ খাদিমানী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন সুমন, মাওলানা ফয়েজ আহমদ আজহারী, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মাসুক আহমদ, মাওলানা মক্তার আহমদ, মাস্টার আজমল হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা আলী আহমদ এবং মাওলানা কবির আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের করেন মাহমুদুল হাসান।

এদিকে সভায় আলেমরা বক্তব্যকালে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে তাদের রাখার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ