হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের পরবর্তী সফর সম্পর্কে যা জানা গেল

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সফরসূচি অনুযায়ী, আগামী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি বরিশালের বেলস পার্ক মাঠে দলের নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বরিশালের জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠেয় আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে বিকেল পৌনে ৩টায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তরুণদের ভাবনা শুনলেন জাইমা রহমান

কড়াইল বস্তিতে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান

ভোটে জয়ী হলে জনগণের আমানত খেয়ানত করবো না: রবিন

ধানের শীষে ভোট দিয়ে দায়িত্বশীল সরকার গঠনে সুযোগ দিন

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে জয়ের কথা বলছে

নারীদের অধিকার ও সম্মান রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ইশরাক

তরুণ ভোটারদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

শবে বরাতে মুসলিম বিশ্বের শান্তির জন্য দোয়ার আহ্বান তারেক রহমানের

একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?