হোম > রাজনীতি > বিএনপি

খালেদা জিয়ার স্মরণে লেখকদের শোকসভা

স্টাফ রিপোর্টার

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে শোকার্ত লেখক সমাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এ শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভাপতিত্ব করেন লেখক-প্রকাশক সাঈদ বারী।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন- কবি মাহমুদ শফিক, কবি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল, লেখক-গবেষক কালাম ফয়েজী, জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, কবি দেলোয়ার হাসান, সাংবাদিক মোহসীন আলী রাজু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, কলামিস্ট সালাহউদ্দিন আহমেদ রায়হান, লেখক -নির্মাতা দীপান্ত রায়হান, কবি রুদ্র অহম, গবেষক মাহাদী উল মোর্শেদ, গবেষক ফারহান আরিফ, প্রকাশক এসএম মহি উদ্দিন কলি প্রমুখ।

খালেদা জিয়া স্মরণে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনায় উঠে আসে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের নানা দিক।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের লেখকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছেন। ভিন্ন মতাবলম্বী লেখকদেরও রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছেন। যুগ যুগ ধরে তার উদার রাজনৈতিক চিন্তা আমাদের শক্তি যোগাবে।

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ