হোম > রাজনীতি > বিএনপি

তারেক রহমানের সঙ্গে তুরস্কের সংসদ সদস্যদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এবং তুরস্ক থেকে আগত একটি নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন তারেক রহমান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে ছিলেন— মেহমেত আকিফ ইয়িলমাজ (এমপি, তুর্কিশ), আদেম ইয়িলদিরিম, এইচ ই মি ওসমান মেসতেন, বুরহান কায়াতুর্ক, আহমেত ওজতুর্ক, আয়সে সিবোল ইজি, সাইত দেমির, মেহমেত ওজকান, আলি ফাজিল কাসাপ এবং মেহমেত ভাকুর এরকুল।

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে নিরীহ যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

ঝিনাইদহে বাসের চাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

মেহেরপুরে সাবেক স্ত্রীর শরীর থেকে হাত বিচ্ছিন্ন করল স্বামী