হোম > রাজনীতি > বিএনপি

ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আমার দেশ অনলাইন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি তার শারীরিক অবস্থা ও অগ্রগতি সম্পর্কে চিকিৎসকের কাছে খোঁজখবর নেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মির্জা ফখরুল কেবিন ব্লকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে বিস্তারিত অবহিত হন।

এসময় উপস্থিত ছিলেন বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ।

এর আগে গত রোববার তাকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

বিএনপির তৃণমূলে সমর্থন লাভের যুদ্ধ

‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’

পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী

‘সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম’

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ