হোম > রাজনীতি > বিএনপি

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে তার এই ভাষণ প্রচারিত হবে।

গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। এরইমধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

সাভার থেকে ফিরে দুপুর সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি মন্ত্রিপরিষদ সদস্যসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করব: টুকু

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নতুন নাম ফলক

জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে যেসব মন্ত্রণালয় ও বিভাগ

তারেক রহমান প্রধানমন্ত্রী

ভারতে হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্কে বাধা হবে না

মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন পেলেন ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব

মন্ত্রী হিসেবে শপথ নিয়ে যা বললেন আফরোজা খানম রিতা