হোম > রাজনীতি > বিএনপি

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও সংসদে উচ্চকক্ষ স্থাপন করবে বিএনপি

নির্বাচনি ইশতেহার ঘোষণায় তারেক রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি সরকার গঠন করলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ সংসদে উচ্চকক্ষ স্থাপন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ জানুয়ারি) নির্বাচনকে সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের তিনি এই কথা বলেন।

এ সময় তারেক রহমান বলেন, স্বৈরাচারের শাসনামল থেকেই আমরা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে এসেছি। আগামী নির্বাচনে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার আবারও প্রতিষ্ঠা করবো।

সংবিধানে ‘আল্লাহ সর্বশক্তিমান’ শব্দটি বিগত সরকার মুছে দিয়েছিল। আমরা সরকার গঠন করলে এই শব্দটি আবারও সংযোজন করবো।

এছাড়া তারেক রহমান আরও বলেন, আমরা সরকার গঠন করলে সংসদে উচ্চকক্ষ স্থাপন করবো।

তারেক রহমান বলেন, আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা।

তারেক রহমানকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

কওমি সনদের পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

ইনসাফভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকার বিএনপির

ইশতেহারে সাংবাদিকদের কল্যাণে যে ঘোষণা দিল বিএনপি

জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে কোনো পরিকল্পনাই সফল হবে না: তারেক রহমান

দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি

দুর্নীতি রোধে যে ৬ পরিকল্পনা নিয়েছে বিএনপি

বিএনপি ঘোষিত ইশতেহার জাতির ঐক্যের প্রতীক ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা

এবার ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর ব্যাখ্যা দিলেন তারেক রহমান