হোম > রাজনীতি > বিএনপি

যাদের জনসম্পৃক্ততা নেই তারা কিভাবে জয়ের কথা বলছে

প্রশ্ন মির্জা আব্বাসের

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করবো।

একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনও বলতে পারবো না আমি নিশ্চিত জয়ী হবো। অথচ, যারা কখনও নির্বাচন করে নাই। জনসম্পৃক্ততা নয়, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনই জড়িত ছিলো না তারা কি করে বলে নিশ্চিত জিতবে!

সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামায শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকালে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও এর আশে পাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস বলেন, যারা কখনই জয়ী হবার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।

তিনি বলেন, যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় আমি জানতাম না।

মির্জা আব্বাসের সুস্থতা কামনায় লাইফ এইড বাংলাদেশের দোয়া মাহফিল

রবীন্দ্রনাথ শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন: মির্জা ফখরুল

‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ ব্যাখ্যা দিলেন নিলোফার মনি

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, জানা গেল কবে দেশে ফিরবেন

বিএনপি মাঠে থাকলে শাপলা গণহত্যার বদলে আওয়ামী লীগের পতন হতে পারত

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

মোনাজাত ধরলেন হেলেন জেরিন, শরিক হলেন মির্জা ফখরুল

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

আসলাম ও সারোয়ারের ভাগ্য নির্ধারণ কাল

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না