হোম > রাজনীতি > বিএনপি

ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় বর্তমান নির্বাচন কমিশন (ইসি) যোগ্যতার সঙ্গে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে; এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামোটিভাবে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে।’

মির্জা ফখরুল গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাতের কথা উল্লেখ করে জানান, যে দুই-একটা সমস্যা ছিল, তা তাকে জানানো হয়েছে।

এই নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া ভোটে সমান সুযোগের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে ফখরুল বলেন, ‘এই ধরনের কোনো অভিযোগ আমাদের নেই।’

একটি ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার নতুন করে একটা ধবংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি।’

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী