হোম > রাজনীতি > বিএনপি

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছাত্রদল নেতা আউয়ালের

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শতাধিক শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

শনিবার রাজধানীর মহাখালীর আইপিএইচ মাঠে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘সকল সেক্টরের মতো শিক্ষা খাতকেও ধ্বংস করে দিয়েছিল আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ ছিল নিষিদ্ধ লীগ। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনার দল।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষে আগামী প্রজন্মের প্রতিনিধিদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মহান আল্লাহর কাছে দেশপ্রেমিক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির আহমেদ রতন, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আশিক জামাল, সানাউল্লাহ, হিরন ও রাফি এবং যুবদল নেতা লিটন, লাভলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফ্যাসিস্টদের দমনে কঠোর হবে সরকার: রিজভী

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২টি বৃক্ষ রোপণ করলেন ছাত্রদল নেতা বাসিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের পাশে ছাত্রদল নেতা রুয়েল

আওয়ামী সন্ত্রাসীদেরকে তাদের ভাষায়ই জবাব দেবে ছাত্রদল: রাকিব

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি

আ.লীগকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি যুবদলের

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

ভারতের দাসত্ব চায় আ.লীগ: শামসুজ্জামান দুদু

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে ইউট্যাবের নিন্দা