হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহতের ঘটনায় জামায়াতের শোক

স্টাফ রিপোর্টার

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ বাংলাদেশি যুবকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আজ ২১ জুন কাতারের স্থানীয় সময় দুপুর ১২টায় সানাইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশিসহ ৬জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীরভাবে ব্যথিত, শোক প্রকাশ করছি, নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তাদের ধৈর্যধারণের জন্য মহান আল্লাহর নিকট তাওফিক কামনা করছি।

গোলাম পরওয়ার বলেন, আমরা জানতে পেরেছি নিহত বাংলাদেশিরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

তিনি আরও বলেন, নিহত প্রবাসীরা নিজেদের শ্রম দিয়ে উপার্জন করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখাসহ পরিবারের সচ্ছলতায় ভূমিকা রেখেছিলেন। তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দেশ ও পরিবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিহতদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানাচ্ছি।

এএস

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে

আকস্মিক ছাটাই করা ১,৮৬৮ শ্রমিককে ফিরিয়ে নেয়ার আহ্বান শ্রমিক আন্দোলনের

সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রী জনতার আবেগের প্রতি উপহাস করেছেন: ইসলামী আন্দোলন