হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে: খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ৮ বছরের শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে আজ পুরো পুরো বাংলাদেশ উত্তপ্ত। দ্রুত সময়ের মধ্যে অপরাধীর শাস্তি কার্যকর করতে হবে।

তিনি বলেন, প্রকাশ্যে খুন ও ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধীদের পক্ষে কোনো আইনজীবীকে উকালতি করা উচিত নয়। অপরাধীর পক্ষে উকালতি করাও জঘণ্য অপরাধ। মানবাধিকারের নামে কোন অপরাধী বা আসামিকে রক্ষা করার চক্রান্ত বরদাস্ত করা হবে না।

শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরে 'শিশু রামিসার ধর্ষক ও খুনি সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে' বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন,দেশে কোরআন সুন্নাহর শাসন না থাকায় খুনি ও ধর্ষকসহ সকল অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা ছাড়া কোন সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে থাকলে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা আরো বৃদ্ধি পাবে। তখন আইন শৃংখলা পরিস্থিতির অবনতির দায় সরকারকেই নিতে হবে। রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। রামিসার পরিবারের দায়িত্ব নেয়া ও দ্রুত ন্যায় বিচারের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও ছাত্রনেতা শফিকুল ইসলাম শরীফ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এএস

ভারতীয় আগ্রাসন বন্ধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইসলামী আন্দোলনের

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য

ইসলামী আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে স্থান পেলেন যারা

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়