হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, কী আছে তাতে

আমার দেশ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে অনেকগুলো বিষয়ের পাশাপাশি ক্ষমতায় এলে শরিয়া বা ইসলামি আইনের সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা বলেছে তারা।

বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান আয়োজিত হয়।

দলের ইশতেহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য হলো– নির্বাচনে জয়লাভ করলে তারা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে; রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে; রাষ্ট্র পরিচালনায় শরিয়ার প্রাধান্য দেবে; বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করবে; জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দলের দায়বদ্ধতা থাকবে; সকল জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে; ধর্ম ও রাজনীতির সমন্বয় করা হবে।

উল্লেখ, গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনি ঐক্য' থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন। এসময় ২৬৮ আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানায় দলটি। পরে তারা ২৫৯টি আসনে প্রার্থী দেয়। দলের প্রার্থীরা হাতপাখা প্রতীকে নির্বাচনে লড়ছেন।

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ-চাঁদাবাজদের বর্জন করতে হবে

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চাই

জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন