হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

আহমদ আবদুল কাইয়ূম

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করলে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতার বিষয়ে জনগণকে স্পষ্টভাবে অবহিত করার আহ্বান জানান।

শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ পরিদর্শন করেছেন। দেশে ফিরে তিনি সফরকালে সম্পাদিত সব চুক্তির বিস্তারিত জনগণের সামনে তুলে ধরবেন বলে আমরা আশা করি। কারণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এমন কিছু বৈদেশিক চুক্তি করা হয়েছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি ভবিষ্যতে দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে চলেছেন। জনগণ তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, শিল্প ও সংস্কৃতি সম্পাদক জিয়াউল আশরাফ, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শেখ আবু তাহের, মুফতি আবদুল আহাদ, হাফেজ সালাহউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহতের ঘটনায় জামায়াতের শোক

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে

আকস্মিক ছাটাই করা ১,৮৬৮ শ্রমিককে ফিরিয়ে নেয়ার আহ্বান শ্রমিক আন্দোলনের

সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন