হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টার

দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নয়নমুখী ও যুগোপযোগী করতে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ অথবা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ সহ ১৫ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এ প্রস্তাবনা পেশ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রাথমিক শিক্ষা দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করা, শিক্ষার সর্বস্তরে কুরআন ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা, মাধ্যমিক পর্যন্ত পুষ্টিকর খাবার চালু, কারিগরি শিক্ষায় ভর্তি হার ৩০ শতাংশে উন্নীত করা, বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা এবং গবেষণা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় বাজেটের কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ রাখা।

এছাড়া কওমি ও আলিয়া মাদরাসার উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমানো, শিক্ষিত বেকারদের সহজ ঋণ ও কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।

বাজেট প্রস্তাবনায় প্রাথমিক শিক্ষা, কারিগরি শিক্ষা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদরাসা, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ এবং বেকারত্ব নিরসন ও সামাজিক নিরাপত্তা খাতে আলাদা গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, বাজেট এমন হওয়া উচিত যাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে কিন্তু সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ না পড়ে। বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি মানুষের প্রত্যাশার প্রতিফলন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম নাসরুল্লাহ, কারিগরি শিক্ষা সম্পাদক মুহাম্মাদ খাইরুল কবির, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুর রহমান, কওমি মাদরাসা সম্পাদক বিএম মাহদী আল হাসান, কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে ও গাজী ফাহিমুল ইসলাম।

এএস

শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়: ইসলামী আন্দোলন

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ: কাইয়ূম

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা মানা হবে না: ইসলামী আন্দোলন

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় আমরা শঙ্কিত

নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন: ইসলামী ছাত্র আন্দোলন