হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা মানা হবে না: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ঘোষণা দিয়েছে। তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতি বেশি। আমরা মনে করি, ভারত তাদের সীমান্তে কি করবে না করবে তা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বাংলাদেশ সীমান্তে কোন ধরণের বর্বরতা করা যাবে না। সীমান্তে কোন বাংলাদেশি নাগরিক হত্যাকে আর মেনে নেয়া হবে না।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে এসব কথা বলেন

তিনি।

তিনি আরো বলেন, একই ভাষাভাষি দুটি প্রতিবেশি দেশের মধ্যকার সীমান্তে আইনের ফাঁকে নানা কর্মকাণ্ড হয়। উভয় দেশের নাগরিকরাই এসবের সঙ্গে জড়িত থাকে। এসব কর্মকাণ্ডের আর্থিক দিকে বিবেচনায় বাংলাদেশের ক্ষতিই বেশি। আমাদের সাহসী সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে সীমানা পাহারা দেয়। এই ক্ষেত্রে বিএসএফও যদি ইতিবাচক ভূমিকা রাখে তাহলে সীমান্ত নিরাপদ হবে। কিন্তু বিএসএফের অতীতের আচরণ আমাদেরকে ক্ষুদ্ধ করেছে। পশ্চিমবাংলায় বিজেপির ক্ষমতাগ্রহণের পরে পরিস্থিতির উন্নতি আশা করছি এবং অবনতি হলে সতর্কবার্তা উচ্চারণ করছি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।

এমই

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহতের ঘটনায় জামায়াতের শোক

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে

আকস্মিক ছাটাই করা ১,৮৬৮ শ্রমিককে ফিরিয়ে নেয়ার আহ্বান শ্রমিক আন্দোলনের

সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে