হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

জুলাই সনদ বাস্তবায়নের পথ বিএনপিকেই বের করতে হবে: বুলবুল

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে জুলাই বিপ্লবের প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান চালু করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

বুধবার সকালে এই ক্যারাভান উদ্বোধন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে মাসব্যাপী এ প্রদর্শনী চলবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পথ বিএনপিকেই খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পেরিয়ে গেলেও সরকার জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। সরকার মুখে-মুখে জুলাইকে ধারণ করে তবে অন্তরে নয়, কাজেও নয়।

গণভোটের গণরায় উপেক্ষার কুফল বিএনপিকে ভোগ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একই আদেশে দুটি ভোট একই দিনে হলেও বিএনপি একটিকে বৈধ আরেকটিকে অবৈধ দাবি করে জাতির সাথে তামাশা করছে। রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত আদেশে সংসদ নির্বাচন বৈধ হলে গণভোট কীভাবে অবৈধ হয় প্রশ্ন রেখে তিনি বলেন, কোনটিই অবৈধ নয় এটি বিএনপিও ভালো করেই জানে। কিন্তু তারা গণভোটের রায় মেনে সংস্কার চায় না বলেই গণভোটকে বিএনপি অবৈধ দাবি করছে। যতই গড়িমসি করা হোক না কেন, গণভোটের গণরায় সরকারি দল হিসেবে বিএনপিকেই বাস্তবায়ন করতে হবে।

নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জাতিকে আবারও ধোঁকা দিতে বিএনপি সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। সেই কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন, বিরোধীদল সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে মতামত দিতে কিন্তু বিরোধীদল সেই কমিটিতে যায়নি। আমাদের দাবি পরিষ্কার এবং স্পষ্ট গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ যেই রায় দিয়েছে সেই রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাইয়ে ছাত্র-জনতার দাবি ছিল রাষ্ট্র সংস্কার। যাদের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসেছে তাদের রক্তের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার সেটি না করলে শহীদদের রক্তের সাথে বেঈমানি এবং জাতির সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।

শিক্ষামন্ত্রীর ভুল সিদ্ধান্তের প্রতিবাদে কোমলমতি শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই হামলার নির্দেশদাতা ও হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে। তিনি বলেন, যেখানে সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের ডেকে নিয়ে ভুল সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা। সরকার সেটি না করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভূমিকায় আবির্ভূত হয়ে শিক্ষার্থী ওপর পুলিশ দিয়ে হামলা চালিয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ক্যারাভান উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ

জমির উদ্দিন সরকার ও কাতারের সাবেক আমিরের ইন্তেকালে চরমোনাই পীরের শোক

ভারতীয় আগ্রাসন বন্ধ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইসলামী আন্দোলনের

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য

ইসলামী আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে স্থান পেলেন যারা

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে