হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চাই

মেয়র প্রার্থী মারুফ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা ঢাকা সিটি করপোরেশনে দায়িত্ব নিয়েছেন, তারা নির্ধারিত বাজেটের অর্থ জনগণের জন্য খরচ না করে নিজেদের পকেট ভারী করেছেন। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর দক্ষিণ সিটির নাগরিকদের দুঃখ-দুর্দশা দূর করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন সমস্যার কারণে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিনিধিরা লোক দেখানোর জন্য রুপার ওপর স্বর্ণের প্রলেপ লাগিয়ে সেটিকে স্বর্ণের জিনিস হিসেবে দাবি করছেন। পুরো ঢাকা দক্ষিণ অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। আমরা নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটিতে লোক দেখানো নয়, বরং টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলার কাজ করাই হবে মূল লক্ষ্য।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এসব মন্তব্য করেন।

সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, আমরা নাগরিকদের সমস্যাগুলো চিহ্নিত করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কাছে মনে হয়েছে, বিগত দিনের মতো বর্তমান কর্তৃপক্ষেরও সদিচ্ছার ঘাটতি রয়েছে। এভাবে চলতে থাকলে নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

এআরবি

জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

জাতিসংঘের সভাপতির মেয়াদ শেষের আগেই রোহিঙ্গা ইস্যুর সমাধানের প্রত্যাশা জনগণের

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর