হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

হবিগঞ্জ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যতদিন চরমোনাই হকের ওপর থাকবে ততদিন চরমোনাইর সাথে থাকবেন। যখন বিচ্যুতি ঘটবে তখন বের হয়ে যাবেন। মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই। চরমোনাই চায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত খায়েম।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শহরে এম সাইফুর রহমান টাউন হলে সংগঠনের দায়িত্বশীল ও সদস্যদের এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই বলেন, যে দলের মধ্যে নবী ও সাহাবাদের সুন্নাত থাকবে সে দলকে আঁকড়ে ধরে রাখবেন। কারণ এসব দলের মধ্যে আল্লাহ ভয় কাজ করে। আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর হুকুমত খায়েব করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, ইসলামের জন্য ক্ষমতাকে ত্যাগ করতে পারি, কিন্তু আমরা ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারি না। তার নামই ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জেলা সভাপতি আলহাজ মহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে ও জেরা সেক্রেটারি জেলা আলহাজ শামসুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম, আদর্শিক চেতনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এএস

সৈয়দপুরে মাদরাসা শিক্ষার্থীদের প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলা

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট