হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন

আমার দেশ অনলাইন

মাদকবিরোধী অভিযানের নামে প্রকাশ্যে অস্ত্র হাতে বিএনপি নেতা ইশরাক হোসেনের মহড়াকে সন্ত্রাসবাদের প্রচার বলে আখ্যায়িত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি অভিযোগ করেছে, মাদক নির্মূলের আড়ালে এ ধরনের অস্ত্র প্রদর্শন সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং তা সরাসরি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘সমাজ, বন্দর, নগর, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে মাদক পুরোপুরি দূর হোক—এটি দেশের সব নাগরিকের প্রাণের দাবি। আমরা দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক নানা কর্মসূচি পরিচালনা করে আসছি। কিন্তু মাদকবিরোধী অভিযানের নামে পিস্তল হাতে বিএনপি নেতা ইশরাক হোসেন যে প্রকাশ্য মহড়া দিয়েছেন, তা আমাদের গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ করেছে। তিনি মূলত এই হীন কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসবাদকেই প্রমোট করেছেন। আমরা এ ধরনের অপতৎপরতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরো অভিযোগ করেন, সরকার একদিকে মাদকবিরোধী অভিযানের কথা বলছে, অন্যদিকে ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতাকর্মীদের মাদক ব্যবসা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে যেসব মাদক কারবারি আটক হচ্ছে, তাদের একটি বড় অংশই সরকারি রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পৃক্ত। আটকের পর নামমাত্র মুচলেকা দিয়ে তারা সহজেই ছাড়া পেয়ে আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মাদক নির্মূল নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতির সামনে কেবল নাটক মঞ্চস্থ করছে। এসব রাজনৈতিক তামাশা বন্ধ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। অন্যথায় মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই ইসলামি দলের নেতা।

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রয়েছেন যারা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ-চাঁদাবাজদের বর্জন করতে হবে

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চাই

জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর