হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

আমার দেশ অনলাইন

১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

যাত্রাকালে বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষপর্যায়ের নেতারা।

দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দিনের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি সেখানকার বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটি আয়োজিত ধর্মীয় ও দাওয়াতি সমাবেশে বক্তব্য রাখবেন।

সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গেও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ-চাঁদাবাজদের বর্জন করতে হবে

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চাই

জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন