হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

আমার দেশ অনলাইন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। আর সদ্য বিদায় নেওয়া মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

মঙ্গলবার গাজী মাওলানা আতাউর রহমান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের নেতৃত্বের পরিবর্তন হবে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তবে আমরা যদি ইসলামী সংগঠনের চরিত্রের কথা বিবেচনা করি। তাহলে দেখা যায়, একজন মানুষ যতক্ষণ মৌলিক কোনো সমস্যা না হয় ততক্ষণ তিনি দায়িত্ব পালন করে যেতে পারেন। অনেকেই মনে করেন ১৮ বছর দীর্ঘ সময়। কিন্তু আমার মনে হয় তিনি যদি আরো ১০ বছর দায়িত্ব পালন করতে পারতেন তাহলেও কোনো সমস্যা হতো না।

১৮ বছর পরও আমিরের পদে কেন পরিবর্তন হয়নি সেই ব্যাখ্যায় তিনি বলেন, একজন মানুষের যদি বিচার-বৃদ্ধির ব্যত্যয় না ঘটে এবং যতক্ষণ পর্যন্ত শারীরিক সক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামী আইন অনুযায়ী নেতৃত্ব পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, তিনি যাদের নেতৃত্ব দিচ্ছেন তারা আমিরের পরিবর্তন চান কিনা? আমরা আমাদের আমিরকে চাই কিনা সেটা গুরুত্বপূর্ণ। অন্যদের চাওয়ায় তো আর আমাদের সংগঠন চলবে না।

এর আগে গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর অধ্যক্ষ ইউনুছ ২০০৮ সাল থেকে টানা মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদ ও মজলিশে শুরায় নতুন সদস্য

ইসলামী আন্দোলনের পুনর্গঠিত কমিটিতে স্থান পেলেন যারা

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহতের ঘটনায় জামায়াতের শোক

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে