হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অধ্যক্ষ ইউনুছ আহমাদ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি পরাজিত অপশক্তির অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এমতাবস্থায় প্রশাসনকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সর্বস্তরের দেশপ্রেমিক নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশ আয়োজিত 'চলমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ আরো বলেন স্বাধীনতার অর্ধশতাব্দী পেড়িয়ে গেলেও আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ খুঁজে ফিরি। বন্ধু রাষ্ট্রের অবন্ধু সুলভ আচরণ আমাদেরকে হতাশ করছে। সাম্প্রতিক কালে পুশইনের নামে নতুন এক ষড়যন্ত্রের শিকার আমরা। এ নিয়ে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

পুশইন ঠেকাতে বিজিবি ও সীমান্ত এলাকার সাহসী সন্তানদের রাতজাগা পাহারাদারীর প্রশংসা করে মহাসচিব বলেন, এমন সাহসী সন্তানেরাই একাত্তরে দেশ স্বাধীন করেছে এবং চব্বিশে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আগামীদিনে দেশের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত মোকাবেলায় দেশপ্রেমিক সাহসী বীর সন্তানদের জাগ্রত থাকার আহবান জানান তিনি।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবুল কাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

ইশরাকের অ্যাকশন সন্ত্রাসবাদকে প্রমোট করছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রয়েছেন যারা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

সরকারের ব্যর্থতায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতেই হবে

স্থানীয় নির্বাচনে ধোঁকাবাজ-চাঁদাবাজদের বর্জন করতে হবে

রাষ্ট্র-রাজনীতিতে উলামায়ে কেরামকে উপেক্ষার পরিণতি কখনো ভালো হয় না: চরমোনাই পীর

ঢাকা দক্ষিণ সিটিতে টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চাই

জনগণের পকেট কাটা বন্ধ করে অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিন

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম