হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না, সমাধান করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, নির্বাচনের পর ৬ মাস অতিক্রান্ত হয়েছে। কোন ধরনের সংকট উত্তরণ করতে না পারলেও জনগণকে নতুন নতুন সংকটের সম্মুখীন করেছেন। এমন কোনো কাজ করতে পারেননি যেটার মাধ্যমে জনগণ আশ্বস্ত হবে। বর্তমানে জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে, হাজার হাজার মানুষ বেকার হচ্ছে, বিদ্যুতের সমস্যার কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে, গ্যাসের কারণে বাসা-বাড়ির রান্না বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে। বেকারত্বের কারণে চুরি, ছিনতাই, রাহাজানিসহ আইনশৃঙ্খলার অবনতি নগর জীবনকে আতঙ্কিত করে তুলছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রের এমন গুরুতর সমস্যা সমাধানে সরকারের মধ্যে গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে। তারা ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ ইত্যাদি কারণ দেখিয়ে দায় এড়াতে চায় বলে মনে হচ্ছে। কোন কোন ক্ষেত্রে পূর্বের সরকারের ওপরে দায় দিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে শুরু দুঃখ প্রকাশ করেন।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘‘জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে’’ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব মন্তব্য করেন।

আইএবি মহাসচিব আরো বলেন, এত সংকটের মধ্যেও আপনারা ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড চালু করলেন। এর মাধ্যমে দলীয় লোকজনকে দুর্নীতি করার আরেকটি সুযোগ করে দিলেন। সংকট উত্তরণে ৬ মাসেও আপনাদের স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদি কোন পরিকল্পনা না দেখে আমরা হতাশ হয়েছি।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রের সংকট সমাধান হতেই হবে। সংকটের কারণ যাই হোক না কেন রাষ্ট্রের সংকট সমাধান করাই সরকারের কাজ। দায়িত্ব এড়ানোর কোন সুযোগ নাই। সমস্যার সমাধান করতে না পারলে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীদের স্থলে যোগ্যদের দায়িত্ব দিন।

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য দেন- আইএবির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, নগর সহ-সভাপতি জি এম রুহুল আমিন, আনোয়ার হোসেন, এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, ইসলামী যুব আন্দোলনের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসান প্রমুখ।

আ.লীগের আমলেই সনাতন ধর্মাবলম্বীরা বেশি নির্যাতিত হয়েছে: দুলু

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

কুমিল্লায় নিষিদ্ধ আ. লীগ নেতা সাজ্জাদ হোসেন স্বপন গ্রেপ্তার

যৌনাঙ্গ চুরির গুজবে ৬ দেশে ৮০ জনকে হত্যা

ফিলিস্তিনি যুবককে হত্যা ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’: জেরুজালেম গভর্নরেট

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

মামলা নেওয়ায় ওসিকে পেটানোর হুমকি দিল শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল

মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৫