হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, সাধারণ মানুষের ওদিপর এর প্রভাব পরবে। মানুষ এমনিতেই কঠিন সময় অতিবাহিত করছে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সব ধরনের পণ্য উৎপাদন ব্যয় বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়বে। একইসঙ্গে শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।

বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, আলহাজ শেখ মো. আবু তাহের প্রমুখ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সিস্টেম লস বন্ধ, বিদ্যুৎ চুরি ও অবৈধ লাইন ব্যবহার বন্ধ এবং বিদ্যুতখাতের দুর্নীতি বন্ধ করতে পারলে কোনো সময়ই বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। তিনি বলেন, সরকার বলছেন বিদ্যুতখাতে ভর্তুতি দিচ্ছে, সরকার তো জনগণের টাকাতেই ভর্তুকি দেয়। সবাই সরকারের মুনাফার কথা ভাবছে, অথচ মানুষের কষ্টের কথা কেউ ভাবছে না। এ মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণের স্বার্থ বিবেচনা করা হয়নি। কোনো অজুহাতেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে।

এএস

পশ্চিমবঙ্গকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিণত করেছে বিজেপি: ইসলামী আন্দোলন

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামী মূল্যবোধের প্রতি অবজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রী জনতার আবেগের প্রতি উপহাস করেছেন: ইসলামী আন্দোলন

রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকর করতে হবে: খেলাফত আন্দোলন

শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ১৫ দফা দাবি ছাত্র আন্দোলনের

শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়: ইসলামী আন্দোলন

হামে আক্রান্ত শিশুদের মৃত্যু জাতির জন্য উদ্বেগজনক: খেলাফত মজলিস

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

নারী প্রশ্নে পশ্চিমা দৃষ্টিভঙ্গি নয়, আমাদের ঐতিহ্যের দৃষ্টিতে দেখতে হবে