হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: আবদুল কাইয়ূম

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, জনগণ মাথার ঘাম পায়ে ফেলে, নিজের জীবনের মায়া তুচ্ছ করে অর্থ উপার্জন করে। প্রবাসীরা স্বজনদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়।

সেই টাকার উপর ট্যাক্স নিয়ে রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়। জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকে অযথা সব আলাপের মাধ্যমে জনগণের টাকার অপচয় করা হচ্ছে। মনে হয় জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রূপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে।

নগর সভাপতি আরো বলেন, সংসদ সদস্যদের মনে রাখা উচিত, সংসদ অধিবেশনে প্রতি মিনিটে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়।

রাষ্ট্রের সম্পদ তাদের কাছে মানুষ আমানত রেখেছে। আমানতের খেয়ানত করে জনগণের অভিশাপ অর্জন করছেন কি-না ভেবে দেখছেন? আমরা সংদকে কার্যকরী আইনসভা হিসেবে দেখতে চাই। অপ্রাসঙ্গিক আলোচনায় প্রাসঙ্গিক বিষয় আড়ালে চলে যাচ্ছে। এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যকরী হস্তক্ষেপ কামনা করছি।

ভারত থেকে আসা ৯,৫০০ টন চাল বিতরণ স্থগিত

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানে বদলে যাচ্ছে দ.এশিয়ার নিরাপত্তার মানচিত্র

নাসিরনগরে লুডু খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত

র‌্যাবের জন্ম বিএনপির হাতে: ডা. শফিকুর রহমান

একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট বাতিল

শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় রাবি প্রশাসনের ২ অ্যাম্বুলেন্স

রুমিনের অপ্রাসঙ্গিক বক্তব্যের প্রাসঙ্গিক জবাব দিতে আমি রাজি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তারাগঞ্জে ৩৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

টাকা পরিশোধের সময় জানা যাবে পূর্ণ রায় প্রকাশের পর

ফররুখ আহমদ, ৭ নভেম্বর, ২৮ অক্টোবর ও শহীদ আবরার ফাহাদকে নিয়ে প্রকাশনা