হোম > রাজনীতি > জামায়াত

মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বইগুলোর লেখক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিফুল হাসান বাপ্পি ও সিইও শাহমুন নাকীব ফারাবিসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা।

প্রকাশিত বইগুলো হলো লৌহকপাটের অন্যজীবন, মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের উন্নতি এবং মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর।

এআরবি

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

হিন্দু ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানের আশ্বাস জামায়াত আমিরের

শিক্ষকদের অনাহারে রেখে শিক্ষাব্যবস্থা শক্তিশালী করা সম্ভব নয়: সেলিম ভূঁইয়া