হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের নির্বাচনি সফর শুরু ২২ জানুয়ারি

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে এই সফর শুরু হবে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তর বঙ্গে সফর করবেন তিনি।

এ বিষয়ে শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন ও নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

২৪ জানুয়ারি সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকার কালাকানুন চাপালে অনিবার্য পরিণতির আরেকটা নতুন মাত্রা হবে

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন