হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক