হোম > রাজনীতি > জামায়াত

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন-ভাঙা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিজানুর রহমান বলেন, সারা দেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনি লড়াই করে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয়ের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লাকে) সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি। এখন আমাদের বিজয়ের বিষয়ে আর বাধা রইল না।

তিনি বলেন, আমি আমার আমির মাওলানা মামুনুল হকের সঙ্গেই পরামর্শ করে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমার দেড় বছরের সাজানো গুছানো ফরিদপুর-৪ এর নির্বাচনি মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও জোটের সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।

জামায়াতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনি মাঠে ছিলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছে। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। আমরা দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক