হোম > রাজনীতি > জামায়াত

আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে জামায়াতের বিবৃতি

স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, আজ ২৭ মে বুধবার ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সী ৬ নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ।

ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েই পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সাথে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী এসি’র গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

আমি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার আসল কারণ উদঘাটন করার আহ্বান জানাচ্ছি। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি।

আমি পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাদের পিতা-মাতাকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন।

লংমার্চ সফল করতে ঢাকা-মুন্সিগঞ্জের নেতাদের নিয়ে জামায়াতের মতবিনিময়

ড. ইউনূসের ওপর হামলার দায় ফ্যাসিস্ট হাসিনারই: জামায়াত আমির

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়