হোম > রাজনীতি > জামায়াত

সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

আমার দেশ অনলাইন

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার ঢাকার জুরাইনে সাদেক হোসেন খোকার কবরে জিয়ারত করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর শ্যামপুর দক্ষিণ থানার আমির কামরুল আহসান, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নির্বাচনি রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি সব সময় স্মরণ রাখবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। বুধবার তার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

গার্মেন্টশিল্পের অস্থিরতা নিরসনে ১৪ দফা দাবি শ্রমিক কল্যাণ ফেডারেশনের

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব

আমির হামজার হলফনামায় গরমিল, তদন্তের আবেদন

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে

কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান

এলপিজির বাড়তি দাম প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

এলপিজির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার