হোম > রাজনীতি > জামায়াত

জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপের আহ্বান সেলিম উদ্দিনের

স্টাফ রিপোর্টার

সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দেশের অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। জননিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে ঢাকা মহানগর উত্তরের আমির বলেন, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা যারাই বিঘ্নিত করবে, তাদের দল-মতের ঊর্ধ্বে উঠে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ প্রবণতা কমে আসবে।

দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী দল নিজেদের দায় এড়াতে পারে কি না- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, বিরোধী দল তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। জনগণের প্রতিনিধি হয়ে তাদের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরকারের কাছে নিরন্তর তুলে ধরছে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ের আলোচিত রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তির মুখোমুখি করতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াতের এই শীর্ষ নেতা।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে যদি দ্রুত কোনো সুস্পষ্ট অঙ্গীকার ও দৃশ্যমান পদক্ষেপ না আসে, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এএস

রামিসা হত্যাকারীদের দ্রুত বিচার দাবি মহিলা জামায়াতের

মির্জা ফখরুলের বক্তব্য উসকানিমূলক: জামায়াতের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস অনুষ্ঠানে জামায়াত নেতাদের যোগদান

ধর্ম নিয়ে ভণ্ডামির রাজনীতি বিএনপিই করে: মিয়া গোলাম পরওয়ার

রামিসা হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

জাতীয় ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

শিশু রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবিরের

নৃশংস হত্যা-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ করবে জামায়াত

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’