হোম > রাজনীতি > জামায়াত

প্রাথমিকে নাচ-গান, নাটকসহ অনৈসলামিক শিক্ষা অন্তর্ভুক্তির প্রতিবাদ

মহিলা মজলিসের সমাবেশ

স্টাফ রিপোর্টার

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নাচ গান নাটকসহ অনৈসলামিক শিক্ষা অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।

বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে নেতারা বলেন, দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি এবং হত্যা, ধর্ষণ ও পাশবিক নির্যাতন যখন বেড়েই চলছে তখন সরকার এসবের মূল উৎস অশ্লীলতা, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ অবক্ষয় নিয়ন্ত্রণের কোন উদ্যোগ গ্রহণ করছে না। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে নাচ, গান, নাটকসহ অপসংস্কৃতি চর্চার উদ্যোগ গ্রহণ করেছে।

এসব বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্তির মাধ্যমে রাষ্ট্রের কোষাগার খালি করে কোমলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র। শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার আরো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হোক তা আমরাও চাই, তবে কোনভাবে পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী অপসংস্কৃতি এখানে মেনে নেওয়া হবে না। এদেশের সচেতন অভিভাবকগণ তা কখনো মেনে নিবেন না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী অপসাংস্কৃতিক আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। এই বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে সতর্ক বার্তা দিতে চাই, ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশে অপসাংস্কৃতিক আগ্রাসনের পুরনো বন্দোবস্ত আর চলবে না।

মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার দায়িত্বশীল তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার, আসমাউল হুসনা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন