হোম > রাজনীতি > জামায়াত

তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

স্টাফ রিপোর্টার

‎‎তুরস্কের ১০৩তম জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ‎বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল ঢাকার গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেনÑনায়েবে এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর প্রমুখ।

‎অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের উদ্দেশে লেখা একটি শুভেচ্ছাবাণী রাষ্ট্রদূত রমিস সেনের কাছে হস্তান্তর করেন।

শুভেচ্ছাবাণীতে বাংলাদেশের পক্ষ থেকে তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

‎জামায়াতের প্রতিনিধি দল এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত নেতারা।

চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

উপনির্বাচনে ব্যালটে সিল মারাসহ ব্যাপক অনিয়মের অভিযোগ, ইসির দাবি ভোট শান্তিপূর্ণ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

মাতারবাড়ী বন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের উদ্যোগ মানব না: জামায়াত আমির

২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করতে হবে: শিবির সভাপতি

খুনিদের গ্রেপ্তার করে সরকার প্রমাণ করুক তারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে: গোলাম পরওয়ার

‘আওয়ামী স্টাইলে দেশ চালাতে চাইলে পরিণতিও তাদের মতোই হবে’

‘জুলাইয়ের আন্দোলনে শুধু হাসিনাই পালাননি, জাতীয় মসজিদের খতিবও পালিয়েছেন’

‘যেদিন আমরা ডাকসুতে জিতব, সেদিন বাংলাদেশে ইসলামের বিজয় হবে’

অপরাজনীতির করুণ পরিণতি বরণ করতে হবে বিএনপিকে: সাদিক কায়েম