হোম > রাজনীতি > জামায়াত

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কদমতলী মহিলা জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ঢাকা-৪ আসনে দলীয় প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবির ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামী কদমতলী থানা মহিলা বিভাগের উদ্যোগে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ঢাকা মহানগর ও স্থানীয় মহিলা জামায়াতের ব্যাপকসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, হামলা করে, সহিংসতা করে একটি মহল নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। জামায়াত সবচেয়ে সুশৃঙ্খল দল। আমরা শান্তিপূর্ণভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাই। সবাইকে দাঁড়িপাল্লার পক্ষে শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সন্ত্রাসীরা জামায়াত নেত্রী ও সংগঠনের রুকন কাজী মারিয়া ইসলাম বেবির মাথায় রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এবং ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান