হোম > রাজনীতি > জামায়াত

জাময়াতের মহিলা বিভাগের ইফতারে ক্ষমতাসীনদের আচরণের নিন্দা

বিভিন্ন পেশার নারীদের সম্মানে ইফতার

স্টাফ রিপোর্টার

ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। মঙ্গলবার রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা আরো বলেন, রমযান মাস আত্মসংযমের মাস এ মাসে আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণের মাস রমযান। আসুন রমযানের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে ভূমিকা পালন করতে আহ্বান জানান।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হোসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

এনসিপির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে নারী সমাজের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের