হোম > রাজনীতি > জামায়াত

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই সনদের পক্ষে জনগণ ব্যাপকভাবে গণরায় প্রদান করেছে, কিন্তু সরকার জনগণের মতামতের শ্রদ্ধা না দেখিয়ে রীতিমত গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। যা ক্ষমতাসীনদের কোনো সুস্থ্য চিন্তা নয় বরং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি সরকারকে ফ্যাসিবাদের পদাংক অনুসরণ না করে গণমানুষের প্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় জনগণের কাছে জবাবদিহিতা থেকে সরকার রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বুধবার রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট রোডস্থ ‘শাদী মহল’ অডিটরিয়ামে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা দক্ষিণ থানা আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন আরো বলেন, দেশের মানুষ একটা পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর ঢাকা নগরীর মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, জামায়াত ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সে লক্ষ্যে সব সময়ই আপসহীন।

বিএনপি জোট সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, তারা জ্বালানী সঙ্কট নিয়ে জনগণকে রীতিমত ধোকা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বালানী মজুদের কথা বলা হলেও দীর্ঘ লাইন ধরেও মানুষ তেল পাচ্ছে না।

থানা আমির মাসউদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা।

দেশে এখনো সাংস্কৃতিক ফ্যাসিস্টরা সক্রিয়: নূরুল ইসলাম বুলবুল

সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় জামায়াতসহ বিভিন্ন দলের শোক

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ডা. শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের

বিভাজনমূলক বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করতে পারে: মাওলানা হালিম

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন