হোম > রাজনীতি > জামায়াত

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

আমার দেশ অনলাইন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, গত ১৫ অক্টোবর বামনা আসমাতুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে বিএনপির এক কর্মীসভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, দলীয় মনোনীত প্রার্থী বিজয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি কোনো উন্নয়নকাজ করবেন না। তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং জাতীয় সংসদের সদস্য হিসেবে নেওয়া শপথের সরাসরি সাংঘর্ষিক।

অ্যাডভোকেট জুবায়ের বিবৃতিতে চিফ হুইপের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘চিফ হুইপ বলেছেন—‘অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে।’ তার এই ধরনের বক্তব্য স্থানীয় সরকার ব্যবস্থার ওপর চরম হস্তক্ষেপের শামিল, নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভীতি সঞ্চারের নগ্ন প্রয়াস।’

জামায়াতের এ নেতা আরও বলেন, বর্তমান সরকারের কিছু এমপি ও মন্ত্রী অতীতের ফ্যাসিবাদী শাসকদের মতো বক্তব্য দিচ্ছেন, যা দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে তারা নিজেরাই নব্য ফ্যাসিবাদের রূপ ধারণ করছেন, যা জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে একেবারেই অগ্রহণযোগ্য।

বিবৃতিতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখার আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়: বিরোধীদলীয় নেতা

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা